ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ নয়, ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতায় আসতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে না ভেবে আরও ১০ বছর পরের নির্বাচন নিয়ে বিএনপিকে ভাবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হানিফ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে নয়, তাদের জয়ের জন্য ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে।’

হানিফ বলেন, খালেদার মনে প্যায়ারে পাকিস্তান। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও বিএনপি দেশটাকে পাকিস্তানের ফেডারেল বানাতে চেয়েছিলেন। এটা দেশের মানুষ ভুলে যায়নি। জিয়া দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। দেশটাকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করেছিল। এসব ইতিহাস মানুষ ভুলে যায়নি।

বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টাকা তুলে আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেন হানিফ।

আলোচনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র লন্ডনে বসে এখনও দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই অবস্থা থেকে উত্তরণ হয়ে এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।’

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হলে শেখ হাসিনার অধীনেই আসতে হবে। আর সে নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই জয়ী করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৮ নয়, ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে: হানিফ

আপডেট সময় ০৮:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭