ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে আইএসের বোমা হামলায় নিহত ৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জিহাদি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।

কর্মীরা তাদের অফিসে পৌঁছালে হামলাকারী পায়ে হেঁটে এ হামলা চালায়। কাবুলে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিদের হামলার এক সপ্তাহ পর সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ‘হামলাকারী একটি গাড়ির কাছে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় বেসামরিক লোক নিহত হয়।হামলায় ছয়জন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, এই ঘটনায় একজন আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এএফপি’র এক সাংবাদিক বলেন, এনডিএস কম্পাউন্ডের বাইরে প্রধান প্রবেশপথের কাছে এ হামলা চালানো হয়।

আইএস-এর মুখপাত্র আমাকের বরাত দিয়ে জিহাদি সংগঠনটি জানিয়েছে, ‘কাবুলে ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি’র একটি ঘাঁটিতে শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবুলে আইএসের বোমা হামলায় নিহত ৬

আপডেট সময় ০৮:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭