ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে বিপজ্জনক খাবারের চ্যালেঞ্জ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে বৈদ্যুতিক বাতির আকৃতির মিষ্টি, বা ড্রিল মেশিনের মাথায় বসানো ভুট্টার ছড়া খাওয়া – এ রকম বিচিত্র সব ‘অনলাইন চ্যালেঞ্জের’ হিড়িক পড়ার পর চিকিৎসকরা লোকজনকে সতর্ক করে দিয়েছেন। খবর বিবিসির। শিবু অনলাইন নামে একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে – সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এক ধরনের টফি-জাতীয় মিষ্টি কিনছে যা চিনি দিয়ে তৈরি – এবং এর আকৃতি বৈদ্যুতিক বাতির মতোই বড় – যার ব্যাস ৬ সেন্টিমিটার। অনেকেই হাঁ করে এই মিষ্টি মুখে ভরার চেষ্টার ছবি বা ভিডিও পোস্ট করছে।

তারা এই বাল্ব আকৃতির মিষ্টি তাদের মুখে ভরতে পারে কিনা – এটাই হলো চ্যালেঞ্জ। কিন্তু ডাক্তাররা এই চ্যালেঞ্জে অংশ না নেবার জন্য লোকজনের প্রতি সতর্ক করে বলছেন, এর ফলে এই মিষ্টি গলায় আটকে যাওয়া বা শ্বাসরোধের মত বিপদ ঘটতে পারে। এ ছাড়া এতে এত বেশি মাত্রায় চিনির রয়েছে যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

ডা. ঝ্যাং জিনান নামে একজন চিকিৎসক বলছেন, সাধারণত মানুষের হাঁ চার সেন্টিমিটার প্রশস্ত হয়। কিন্তু এই বাল্ব-আকৃতির ক্যান্ডির ব্যাস ৬ সেন্টিমিটার। খাবার নিয়ে বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জ বিষয়ে চিকিৎসকদের সতর্ক করে দেয়া এই প্রথম নয়।

২০১৬ সালের জুলাই মাসে ‘ঘুরন্ত ভুট্টার ছড়া’ নামে একটি চ্যালেঞ্জ চালু হবার পর এটি নিয়েও মিডিয়ায় সতর্কবাণী দেয়া হয়েছিল। চ্যালেঞ্জটা হলো, একটি চলন্ত ড্রিল মেশিনের মাথায় একটি রান্না করা ভুট্টার ছড়া বসিয়ে দেয়া হবে – এবং সেই দ্রুতবেগে ঘুরন্ত অবস্থাতেই ভুট্টার ছড়াটি খেতে হবে।

ব্যবহারকারীরা বলেন, এটা অ্ত্যন্ত বিপজ্জনক। একবার একটি ভিডিও বের হয় যাতে দেখা যায় যে ঘুরন্ত ভুট্টা খেতে গিয়ে ড্রিল মেশিনের খোঁচায় একজনের সামনের পাটির একটি দাঁত খসে পড়েছে। আরেক ভিডিওতে দেখা গেছে, এক মহিলার চুল পেঁচিয়ে গিয়ে মাথা থেকে খানিকটা চুল উঠে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে বিপজ্জনক খাবারের চ্যালেঞ্জ

আপডেট সময় ০৮:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭