ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত মালয়েশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষায় মালয়েশিয়া প্রস্তুত বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মার্কিন নীতি প্রত্যাখ্যান করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে শুক্রবার জুমার নামাজের পর এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন ঘোষণা করছি। বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।
আজকের বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে জুমার নামাজের পর এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়। মালয়েশিয়ার খ্রিষ্টানদের সংগঠন ‘অ্যানকম’ এর সদস্যরাও আজকের সমাবেশে অংশ নিয়েছেন। অ্যানকম’র সভাপতি জোশুয়া হং বলেন, ‘আমরা এ সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এই প্রথম কোনো দেশ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাব পাস করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

বায়তুল মুকাদ্দাস রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত মালয়েশিয়া

আপডেট সময় ১১:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭