ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর মালয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে অনুষ্ঠিত বিক্ষোভের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদসহ অন্তত ১০ হাজার মানুষ এতে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে নাজিব রাজাক বলেন, ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে মালয়েশিয়া তার সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত।

নাজিব রাজাক বলেন, মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস। এটি রক্ষার লড়াইয়ে আমেরিকার সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেমের আরবি নাম) আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।’

নাজিব রাজাক বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। কিন্তু তা ইসলামের পবিত্রতা রক্ষার মূলনীতি থেকে আমাদের টলাতে পারবে না। কোনও অবস্থাতেই ইসলামের পবিত্রতা বিসর্জন দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা হয়তো পরাশক্তি হতে পারে। কিন্তু মালয়েশিয়া তার পরোয়া করে না। আমাদেরও মর্যাদা রয়েছে। তাদের কাছে আমরা ঋণ চাই না। বরং বহু বিষয়ে উল্টো তারা আমাদের সহায়তা চায়। বিমান ও অন্যান্য সামগ্রী কেনার ব্যাপারে তারা আমাদের সাহায্য করতে আগ্রহ দেখায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ

আপডেট সময় ১১:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭