ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদিতে খালেদার সম্পদের যথেষ্ট তথ্য প্রমাণ আছে: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পদ আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন এর সপক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটা প্রমাণ করা যাবে বলেও মনে করেন তিনি।

শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

গত ৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওর ওপর ভিত্তি করে তিনি দাবি করেন, সৌদি আরবে খালেদা পরিবার বিপুল সম্পদের মালিক এবং সে দেশের সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে তা ধরাও পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ না করায় গণমাধ্যমের প্রতি ক্ষোভও প্রকাশ করেন শেখ হাসিনা। তার পরিবারকে নিয়ে এই ধরনের ভিডিও প্রচার হলে গণমাধ্যমগুলো কী করতো সে প্রশ্নও রাখেন তিনি।

এই সংবাদ সম্মেলনের পরদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার চেয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি।

মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনের ১২ দিন পর মঙ্গলবার সকালে খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়। এতে ৩০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে সব জাতীয় দৈনিকের প্রথম পাতায়, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে আউটলেটে যথাযথভাবে প্রকাশ ও প্রচার করার আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগতভাবে তার জবাব দেয়া হবে।’

বঙ্গবন্ধুর মোরাল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে খালেদার সম্পদের যথেষ্ট তথ্য প্রমাণ আছে: মুহিত

আপডেট সময় ০৩:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭