ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী মালার্দ শহরে রিখটারস্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তেহরান নগরীসহ গোটা তেহরান প্রদেশে ভূমিকম্প অনুভূত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জানমালের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, তেহরানের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মাঝামাঝি এলাকায় ভূপৃষ্ঠের সাত কিলোমিটার গভীরে। প্রচণ্ড শীতের মধ্যে তেহরানবাসীর অনেকে কয়েক ঘণ্টা পর্যন্ত উন্মুক্ত স্থানে অবস্থান করেন

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, এ ভূমিকম্পে মালার্দ শহরে এক ব্যক্তি আহত হয়েছেন। তেহরানের পাশাপাশি, কারাজ, কোম, কাজভিন এবং আরাক শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে তেহরানের অধিবাসীদের মধ্যে মৃদু আতঙ্ক তৈরি হয় এবং অনেকে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ কয়েক ঘণ্টা পর্যন্ত খোলা আকাশের নীচে অবস্থান করেন।

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তেহরানে ভূকম্পন অনুভূত হলো। কেরমানশাহ প্রদেশে গত ১১ নভেম্বরের ৭.১ মাত্রার ভূমিকম্পে ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

আপডেট সময় ১২:২৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭