ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসহায় যাত্রীদের বাড়ি পৌঁছে দিল ক্যাথে প্যাসিফিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনের বেশ কয়েকজন নাগরিক অনেক কষ্ট করে প্লেনের টিকেট কেটেছেন পরিবারের সবাইকে নিয়ে বাড়ি যাবেন এবং বড় দিনের উৎসবে যোগ দেবেন। কিন্তু তারা এয়ারপোর্টে গিয়ে দেখলেন কোন সিট নেই তাদের নামে, কোন টিকেট নেই, এবং ফ্লাইট ধরার কোন আশাও নেই। এমনি এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ফিলিপাইনের একদল গৃহকর্মী যারা কাজ করেন হংকং-এ।

বিবিসি জানায়, তারা ক্রিসমাসের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বিমানের টিকেট কেটেছিলেন।কিন্তু এয়ারপোর্টে এসে জানতে পারেন ট্রাভেল এজেন্ট তাদের কারও টিকেট কনফার্ম করেনি। বড়দিনের এই সময়টাতে অনেক আগে থেকেই আন্তর্জাতিক ফ্লাইট সব ভর্তি হয়ে যায়। ফলে টিকেট পাওয়াই দুরূহ। এই পরিস্থিতিতে এসব আটকে পড়া যাত্রীর সাহায্যে এগিয়ে আসে বিমান কোম্পানি।

ক্যাথে প্যসিফিক এয়ারলাইন্স তাদের ফেসবুক ও টুইটারে ঘোষণা করে, তারা সস্তায় টিকেট বিক্রি করবে এসব গৃহকর্মীর জন্য যাতে তারা ফিলিপাইনে আত্মীয়স্বজনের সঙ্গে বড়দিনের উৎসবে যোগ দিতে পারেন। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রের খবর অনুযায়ী, ক্যাথে প্যাসিফিক এই যাত্রীদের জন্য টিকেটে বিশেষ ছাড় দেবে এবং বিপুল সংখ্যক আটকে পড়া ফিলিপিনোকে পরিবহনের জন্য বৃহদায়তন উড়োজাহাজ ব্যবহার করবে।

হংকং বিমানবন্দরে এই সঙ্কট তৈরি হওয়ার পর ট্রাভেল এজেন্ট কোম্পানি যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু কিভাবে এত টিকেট কনফার্ম না করেই ছাড়া হলো সে সম্পর্কে কোন ব্যাখ্যা জানা যায়নি। এই যাত্রীরা তাদের টিকেটের অর্থ ফেরত পাবেন কিনা, তাও পরিষ্কার নয়। তবে আত্মীয়-পরিজনের সঙ্গে এবার উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারবেন,আপাতত এতেই খুশী এই যাত্রীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসহায় যাত্রীদের বাড়ি পৌঁছে দিল ক্যাথে প্যাসিফিক

আপডেট সময় ১১:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭