ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনেই বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের জন্য ‘বেহেশত নসিব’ কামনাকারী টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারের নামে মামলা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় এ মামলা দায়ের করেছেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ফায়জুল আমীর সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ২০০৯ সালে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় একবছর ও জামালপুর জেলার সরিষাবাড়ির একটি মাদ্রাসায় পাঁচ বছর শিক্ষকতা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেশত নসিব করো।’

ওসি হাসান আল মামুন বলেন, ‘রাতে মামলা হয়েছে। ফায়জুল আমীরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনেই বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া

আপডেট সময় ০১:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭