ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে ইরানের মিসাইল প্লান্টে হামলা চালাবে ইসরায়েল: কাৎজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় ইরান মিসাইল তৈরি করছে এমন অভিযোগে দেশটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল কাৎজ সৌদি দৈনিক এলাপকে এক সাক্ষাতকারে বলেছেন, লেবাননেও তার দেশ হামলা চালাবে। ইসরায়েলি মিডিয়া হারেৎজ এ খবর দিয়ে বলেছে, ইসরায়েল লেবাননে হামলা করতেই পারে যেমন ঘটেছে সিরিয়ায়। তিনি ইতিমধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইসরায়েল সফরের আমন্ত্রণ দিয়ে বলেছেন, আরব বিশ্বের নেতা হিসেবে সৌদি আরব ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় দেশটি প্রধান ভূমিকা পালন করতে পারে এবং তা হলে তার দেশ সানন্দে তাতে অংশ নেবে।

কাৎজ সৌদি দৈনিককে আরো বলেন, তার দেশ লেবাননে ইরানের সামরিক উপস্থিতি মেনে নেবে না। হারেৎজকে সৌদি ক্রাউন প্রিন্সকে ইসরায়েলে আমন্ত্রণ জানানোর বিষয়নি কাৎজ নিশ্চিত করলেও সৌদি পত্রিকা তার সাক্ষাতকার প্রকাশের সময় বিষয়টি এড়িয়ে যায় বলে দাবি করছে ইসরায়েলি মিডিয়া। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এখনো স্থাপন হয়নি।

কাৎজ আরো বলেন, লেবাননে ইরানের মিসাইল প্লান্ট নিয়ে ইসরায়েল খুবই উদ্বিগ্ন। আমাদের কাছে তথ্য আছে লেবাননে ইরান মিসাইল প্লান্ট করছে। যে কোনো মূল্যে আমরা তা হতে দেব না। ইরান কি করছে সে সম্পর্কে ইসরায়েলের পরিস্কার ধারণা রয়েছে। ইরাকি নেতার লেবানন সফর ইসরায়েলকে দেশটির দেওয়া কোনো বার্তা কি না সৌদি মিডিয়ার এমন প্রশ্নের উত্তরে কাৎজ বলেন, ইসরায়েলের জন্যে ইরানের কোনো বার্তার প্রয়োজন নেই।

গোয়েন্দামন্ত্রী আরো বলেন, হিজবুল্লাহর হাতে মিসাইল গেলে তা ইসরায়েলে নিক্ষেপ করা হবে এবং তা হলে সারা লেবানন হবে ইসরায়েলের টার্গেট। আমরা লেবাননকে পাথরের যুগে নিয়ে ছাড়ব। ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধের কথা স্মরণ করে কাৎজ বলেন, এখন যে ধরনের হামলা হবে সে তুলনায় ওই যুদ্ধ পিকনিকের মত মনে হবে। এসময় তিনি সৌদিমন্ত্রীর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে হটিয়ে দেওয়ার কথা স্মরণ করেন।

তিনি বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছা নেই কিন্তু দেশটি থেকে ইসরায়েলে হামলা হোক তা আমরা চাই না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি জাতিসংঘের অধিনেই আমরা ইরান ও লেবাননের ওপর অবরোধ আরোপ করতে পারি। যেভাবে ২০০৬ সালে লেবাননের ওপর আরোপ করা হয়েছিল। হিজবুল্লার ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের পাশাপাশি তিনি চীন ও রাশিয়ার সহযোগিতা পাওয়ার আশা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবাননে ইরানের মিসাইল প্লান্টে হামলা চালাবে ইসরায়েল: কাৎজ

আপডেট সময় ০২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭