ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনছে কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বে সিস্টেমস কোম্পানির কাছ থেকে প্রায় ৭০০ কোটি ডলারের টাইফুন শ্রেণির ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার। রোববার বে সিস্টেমস জানিয়েছে, এ বিষয়ে কাতারের সঙ্গে তাদের একটি চু্ক্তি হয়েছে। ২০২২ সাল নাগাদ বিমানগুলো কাতারকে দেওয়া হবে। তবে সরবরাহ নির্ভর করছে অর্থ দেওয়া ও তা কোম্পানির হাতে আসার ওপর। ২০১৮ সালের মাঝামাঝি ‍চুক্তি অনুযায়ী অর্থ দেওয়ার কথা কাতারের।

কাতারের রাজধানী দোহায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আত্তিয়াহর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। গাভিন বলেন, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে হাজার হাজার লোকের চাকরি হবে এবং শত শত বিলিয়ন ডলার ব্রিটিশ অর্থনীতিতে যুক্ত হবে।

এক বিবৃতিতে বে সিস্টেমসের প্রধান নির্বাহী চার্লস উডবার্ন বলেছেন, ‘কাতার ও কাতারি সশস্ত্র বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কোন্নয়নের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়ায় আমরা আনন্দিত এবং যেহেতু তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানো অব্যাহত রেখেছে, সেহেতু আমরা আমাদের গ্রাহকের সঙ্গে ভবিষ্যতেও কাজ করার চিন্তা করছি।’

সেপ্টেম্বর মাসে কাতারের প্রতিরক্ষামন্ত্রী বে সিস্টেমসের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে একটি চুক্তি করেছিলেন। ওই খবর প্রকাশিত হওয়ার পর উপসাগরীয় অন্যান্য দেশ ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করল কাতার। চুক্তি অনুযায়ী ৬৭০ কোটি ডলার পাবে বে সিস্টেমস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনছে কাতার

আপডেট সময় ১২:২০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭