ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অসৎ কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ ও ২৪ ডিসেম্বর তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) দুদক থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়।

দুদকের পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন এ নোটিশ পাঠান বলে সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র দৈনিক আকাশকে নিশ্চিত করেছে। আবুল খায়ের গ্রুপের পরিচালক আবুল কাশেম ও আবুল হাশেমকে ২১ ডিসেম্বর সকাল ৯টায় এবং অপর দুই পরিচালক মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ রফিকুল ইসলামকে আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় দুদকে হাজির হতে বলা হয়েছে।

সূত্র জানায়, এনবিআর অসৎ কর্মকর্তাদের যোগসাজশে কোটি টাকার রাজস্ব ফাঁকি, ব্যাংকের টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আবুল খায়ের গ্রুপের চার মালিকের বিরুদ্ধে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নোটিশ পাঠায় দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে দুদকে তলব

আপডেট সময় ১০:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭