ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী দেখাচ্ছে গুগল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘গুগল’ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রদর্শন করছে। এছাড়া রাশিয়াভিত্তিক আরেক সার্চ ইঞ্জিন ‘ইয়ানডেক্স’ও একই রকম তথ্য দেখাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর বৃহস্পতিবার থেকে এই দুই সার্চ ইঞ্জিনে জেরুজালেমকে রাজধানী হিসেবে দেখাচ্ছে।

দুই সার্চ ইঞ্জিনে এ তথ্য দেখানোর পর পরই মধ্যপ্রাচ্যে সামাজিকমাধ্যমে বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা গুগলের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্যাম্পেইন শুরু করেছে। সামাজিকমাধ্যমে অনেকে ‘চেঞ্জ ডট অর্গ’-এ ‘রিজেক্ট গুগল’স রিকগনিশন অব জেরুজালেম অ্যাজ ইসরাইল’স ক্যাপিটাল’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে।

ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির পর তুর্কি, ইরান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এর বিরোধিতা করে আসছে। ১৯৯৫ সালেই মার্কিন কংগ্রেস অনুমোদিত এক আইনে ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার নির্দেশ দেয়া হয়। তবে সাবেক সব প্রেসিডেন্টই ক্ষমতায় থাকাকালীন ওই প্রক্রিয়া বিলম্বিত করার জন্য স্বাক্ষর করেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একই পথে হেঁটেছিলেন ট্রাম্পও। তবে এবার বেঁকে বসেছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলে মার্কিন দূতাবাস স্থানান্তর বিলম্বের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের শেষ দিন। আর এ দিন স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইনানুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী দেখাচ্ছে গুগল

আপডেট সময় ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭