ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিবারের আপত্তিতে বিয়ে, ‘ফুলশয্যা’ হল থানায়!

আকাশ নিউজ ডেস্ক:

প্রেম-ভালবাসা এমন একটি বিষয় যা উচু-নিচু, ধনী-দরিদ্রের পার্থক্য বুঝতে চায় না।   মানতে চায় না কোনও বিধি-নিষেধ।   সম্প্রতি ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায় এমনই এক প্রেমের ঘটনা ঘটলো। যেখানে পরিবারের আপত্তি না মেনে বিয়ে করেছে এক প্রেমিক যুগল।  অতঃপর স্থানীয় থানায় কেটেছে তাদের ফুলশয্যার রাত।

গত পাঁচ বছর ধরে পরিবারের আপত্তি উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রেখেছিল এক কিশোরী। আর বয়স ১৮ না হতেই পালিয়ে যান ভালবাসার মানুষের সঙ্গে। দু’জনে বিয়ে করেন। তবে সে বিয়ে পূর্ণতা পায়নি। কারণ বিয়ের পর থেকেই ওই নববধূকে হুমকি দিতে শুরু করেন পরিবারের লোকেরা।

অভিযোগ, তাকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বামীকে মেরে ফেলার ভয়ও দেখানো হয়।

আর তাই আতঙ্কে ফুলশয্যার দিনটি বাড়ির বদলে থানাতেই কাটালেন ওই নবদম্পতি। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের পরিবার মধ্যে অর্থনৈতিক কাঠামোতে অনেক পার্থক্য। দেবাদৃতার স্বামী বুবাই একটি ব্যাগের কারখানায় কাজ করেন। অন্যদিকে দেবাদৃতার বাবার লিফটের ব্যবসা রয়েছে। আর এই কারণেই তাদের সম্পর্কে রাজি ছিলেনে না দেবাদৃতার বাবা চিন্ময় শীল।

দেবাদৃতার অভিযোগ, পাঁচ বছরে ধরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বাবা-মা তার উপর অনেক নির্যাতন চালাতো। দেবাদৃতা জানান, ‘প্রতি রাতেই বাবা মদ্যপ অবস্থায় ফিরে আমাকে মারধর করত। ১৮ বছর বয়স না হওয়ার কারণে বাড়ি ছেড়ে যেতে পারছিলাম না। গত দুই মাস আগে তার ১৮ বছর পূর্ণ হয়েছে। ২৯ তারিখ রাতে আমাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয় বাবা-মা। তার পরই বুবাইকে বিষয়টি জানাই। পরের দিন দু’জনে পালিয়ে বিয়ে করি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিবারের আপত্তিতে বিয়ে, ‘ফুলশয্যা’ হল থানায়!

আপডেট সময় ১১:১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭