ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মানুষের মাথা বদল!

আকাশ নিউজ ডেস্ক:

অঙ্গ বদল এখন বিজ্ঞানের নতুন কোন বিষয় নয়। কিডনি, যকৃত ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতিস্থাপনে মরণাপন্ন রোগীদের সুস্থ হয়ে ওঠা মাঝেমধ্যেই সামনে আসে। কিন্তু তাই বলে মাথা বদল? এমন অসম্ভবকেই এবার সম্ভব করে ফেলেছে বিজ্ঞান। দাবি করলেন ইতালির অধ্যাপক সার্জিও ক্যানাভারো।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তুরিন অ্যাডভান্সড নিউরোমডিলিউশন গ্রুপের প্রধান অধ্যাপক সার্জিও ক্যানাভারো একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছরই তিনি একটি বাঁদরের মাথা প্রতিস্থাপনে সফল হয়েছিলেন।

এবার তাঁর দাবি মানুষের মাথা প্রতিস্থাপনেও তিনি সফল হয়েছেন। চীনের চিকিৎসক জিওয়াওপিং রেনের নেতৃত্বে একটি দল এই সফল অস্ত্রোপচার করেছেন।

ক্যানাভারো জানিয়েছেন, ‘এরপরের পদক্ষেপ হবে মস্তিষ্কের মৃত্যু হওয়া একজন মানুষের মাথা প্রতিস্থাপন।

সেই কাজে সাফল্য এলে এই গবেষণা পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন ক্যানাভারো। তবে বিতর্কিত এই মানুষটির দাবি আদৌ সত্যি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা তিনি এই অস্ত্রোপচারের সপক্ষে কোনও মজবুত প্রমাণ প্রদর্শন করতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের মাথা বদল!

আপডেট সময় ১১:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭