ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ পরীক্ষা ২১ জুলাই

অাকাশ আইসিটি ডেস্ক:

বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিসিএসবি)এর লিখিত পরীক্ষাটি ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হবে। সাত ধরনের পদে মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।

৯ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন থেকে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেখান থেকে নির্বাচিতদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের তত্ত্বাবধায়ন, কার্যক্রম, বাণিজ্যিক উন্নতি সাধন এবং অন্যান্য কাজ পরিচালনায় এসব নিয়োগ দেয়া হবে। স্যাটেলাইট ইঞ্জিনিয়ার (এসএটি-ই) পদে দুজন, মিশন ইঞ্জিনিয়ার (এমআইএস-ই) একজন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (এনইটি-ই) দুজন, স্যাটেলাইট কন্ট্রোলার (এসইটি-সি) চারজন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অপারেটর পাঁচজন, কম্পিউটার ইঞ্জিনিয়ার (সিপিটি-ই) দু’জন এবং গ্রাউন্ড স্টেশন মেইন্টেনার (জিএস-এম) পদে দু’জনসহ মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার জন্য ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’ গঠনের প্রক্রিয়া চলছে। কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা এবং এর ৫০০ কোটি শেয়ার হবে ১০ টাকা মূল্যের।

৩ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ পরীক্ষা ২১ জুলাই

আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭