ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি মাসেই হলি আর্টিজান মামলার অভিযোগপত্র: মনিরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি মাসেই হলি আর্টিজান মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মনিরুল ইসলাম এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান মামলার সব গুরুত্বপূর্ণ আসামি ধরা পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হামলার সঙ্গে জড়িত হাদিসুর রহমান সাগর নামের এক আসামি এখনো পলাতক রয়েছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, অর্থায়নকারী আকরাম হোসেন নামের একজনকে এখনো ধরা যায়নি। গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে পুলিশের অভিযানে সাইফুল ইসলাম নামে যে ব্যক্তি নিহত হন, তার পেছনেও আকরাম হোসেনের অর্থায়ন ছিল। হলি আর্টিজান হামলায় যুক্ত বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে নিহত হয়েছেন বলে অতি সম্প্রতি ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়া গেছে।

গত বছরের ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুইজন কর্মকর্তা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলতি মাসেই হলি আর্টিজান মামলার অভিযোগপত্র: মনিরুল

আপডেট সময় ০৩:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭