ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ

প্রথম দর্শনে প্রেম কতটা সত্য?

আকাশ নিউজ ডেস্ক:

প্রেম-ভালবাসা এক অদ্ভূত বিষয়। কখন যে কে কার প্রেমে পড়ে বলা মুশকিল। এমন অনেক ঘটনা আছে প্রথম দর্শনেই প্রেমে পড়েছে অনেকেই। কিন্তু, প্রথম দর্শনেই প্রেম? এও কি সম্ভব? আর সম্ভব হলেও তা কতটা সত্য। নাকি প্রথম দর্শন মানে শুধুই সৌন্দর্য্যের প্রতি আকর্ষণ।

নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর দাবি, প্রথম দর্শনে প্রেম আসলে একটি মিথ। প্রেম নয়, বরং কাউকে প্রথমবার দেখার পর তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়।

নেদারল্যান্ডসের গ্রোনিনগেন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, প্রথম দর্শনে প্রেম হওয়া সম্ভব নয়। মানুষ যেটাকে প্রথম দর্শনে প্রেম বলে ভাবে, সেটি আসলে শারীরিক আকর্ষণ। কিন্তু, কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিজ্ঞানীরা।

৩৯৬ জন ডাচ ও জার্মান শিক্ষার্থীদের উপর একটি সমীক্ষা চালিয়েছেন তারা।

তাদের মধ্যে ৬০ শতাংশই নারী। অচেনা লোকেদের ছবি দেখিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, ছবিগুলি প্রথমবার দেখার অনুভূতি ঠিক কী রকম?

বিজ্ঞানীদের দাবি, প্রথম দর্শনে প্রেম নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৩২ জন অংশগ্রহণকারী। তা থেকেই বিজ্ঞানীদের ধারণা হয়েছে, অপর দিকের ব্যক্তিটির শারীরিক আকর্ষণ যত বেশি, তাঁকে তত বেশি পছন্দ হয়েছে অংশগ্রহণকারীদের। যা আসলে প্রেম নয়।

উল্লেখযোগ্য বিষয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রেমিক বা প্রেমিকারাও ছিলেন। তাঁদের অনেকেরই বিশ্বাস, প্রথম দর্শনেই প্রেমে পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রথম দর্শনে প্রেম কতটা সত্য?

আপডেট সময় ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭