ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি আড়াইহাজারে মস্তকবিহীন মরদেহ উদ্ধার: বিদেশ থেকে আনা হলো মূল পরিকল্পনাকারীকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ

জরুরি বিভাগের চিকিৎসক রোগী দেখছেন চেম্বারে

অাকাশ জাতীয় ডেস্ক:

শনিবার পবিত্র ঈদে মিলাদুননবী উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে বিশেষ খাবার বিতরণ করছেন বাবুর্চি জিলু মিয়া। বেলা ১১টা ৫৫ মিনিট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির আতিক রোগী দেখছেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশের একটি ফার্মেসির ব্যক্তিগত চেম্বারে। চিকিৎসকের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারের পাশের কক্ষে বিভিন্ন বয়সী আনুমানিক পঁচিশজন রোগী অপেক্ষায়।

বেলা পৌনে এগারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সেবা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খন্দকার আরশাদ কবিরের ব্যক্তিগত চেম্বারে অবস্থান ও ফির বিনিময়ে চিকিৎসা দেয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়। জরুরি বিভাগে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেডিকেল অফিসারের সহযোগী হিসাবে দায়িত্বে থাকা সহকারী নার্স আবদুল জলিল জানান, গুরুত্বপূর্ণ রোগী আসলে স্যারকে ফোন দেই- স্যার চলে আসেন।

অফিস সময়ে জরুরি বিভাগ ফেলে চেম্বারে দর্শনীর বিনিময়ে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে খন্দকার আরশাদ কবির বলেন- ‘শুধু তিনি নন, স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্বকালে বাসা অথবা চেম্বারে রোগী দেখে থাকেন।’ অফিস সময়ে বাসা অথবা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার বিষয়ে আবাসিক চিকিৎস ডা. আবদুল্লাহ আল মামুন জানান, আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

জরুরি বিভাগের চিকিৎসক রোগী দেখছেন চেম্বারে

আপডেট সময় ০৭:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭