ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকুন্দিয়ায় ছেলে-মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে চাচি এবং চাচাতো ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছেন আবদুল কবির মবিন নামে এক লোক। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাচা মোশাররফের সঙ্গে মবিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে ভোরে মবিন চাচি তাসলিমা খাতুনকে কোপাতে থাকেন। এ সময় ছেলে নিলয় এবং মেয়ে রাইসা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করেন মবিন। এতে তাসলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় মেয়ে রাইসাকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আবদুল কবির মবিনকে আটক করেছে। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকুন্দিয়ায় ছেলে-মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭