ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়া ছাড়ছে ৪০০ মার্কিন মেরিন সেনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া থেকে ৪০০ মার্কিন মেরিন সেনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। ইসলামিক স্টেট (আইএস)’র কবল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহর পুনরুদ্ধারে কুর্দি যোদ্ধাদের সহযোগিতা দিয়েছেন এসব মার্কিন সেনা।

বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাকা শহর সন্ত্রাসীমুক্ত হওয়ায় এবং আইএস পরাজিত হওয়ায় মার্কিন মেরিন সেনাদের স্বদেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।’

জোটের অপারেশন ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন ব্রাগা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সুবিধামত সময়ে আমরা আমাদের সেনাদের সরিয়ে নিচ্ছি। তবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিরিয়া এবং ইরাকে আমাদের মিত্র পক্ষগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।’

গত মাসে দামেস্কের সরকার বিরোধী মার্কিন মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) আইএসকে হটিয়ে রাকা শহরের নিয়ন্ত্রণ নেয়।

২০১৪ সালে আইএস রাকা দখলে নেয় এবং শহরটিকে তাদের খেলাফতের কথিত ‘রাজধানী’ হিসেবে ঘোষণা করে। তবে বিদেশি মদদপুষ্ট এসডিএফ যোদ্ধারা রাকা শহর পুরোপুরি ‘মুক্ত’ করার যে ঘোষণা দিয়েছিল তা প্রত্যাখ্যান করে সিরিয়ার সরকার।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, রাকা শহর সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত এটিকে ‘অধিকৃত শহর’ হিসেবেই বিবেচনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

সিরিয়া ছাড়ছে ৪০০ মার্কিন মেরিন সেনা

আপডেট সময় ১০:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭