ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কায় শক্তিশালী ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় একটি শক্তিশালী ঝড়ে চার জনের মৃত্যু ও অপর দুই জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে গেছে এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর স্কুলগুলো বন্ধ ছিল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিমানগুলো গতিপথ পরিবর্তনে বাধ্য হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপিলি জানান, বুধবার রাতে ঝড়ের সময় গাছ চাপা পড়ে তিন জন মারা গেছে। এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগে রাস্তাঘাট ও রেললাইন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরো জানান, ঝড়ের কারণে দক্ষিণ উপকূলে মাছ ধরার নৌকাডুবিতে দুই জন নিখোঁজ হয়েছে।

কোদিপিলি আরো বলেন, ‘ঝড়ে মূলত মধ্যাঞ্চলীয় পার্বত্য জেলাগুলোতেই ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি এতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানান, ঝড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কায় শক্তিশালী ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০২:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭