ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রের চাপে হাফিজ সাঈদ আবার গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের চাপে আবার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লাহোরের আদালত গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়ার ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবার পুনরায় গ্রেপ্তার করা হলো হাফিয সাঈদকে। তাকে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী মনে করে ভারত।

গত সপ্তাহে সাঈদের মুক্তির একদিন পরই গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানিয়ে দেয়া হয়, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে লস্কর-ই-তাইয়েবার ওই নেতাকে। শুধু মার্কিন প্রশাসনই নয়, তোলপাড় শুরু হয়ে যায় যুক্তরাষ্ট্রের থিঙ্ক-ট্যাঙ্ক সংস্থাগুলিতেও। সাঈদকে আবার গ্রেপ্তার করা না হলে ন্যাটো জোটের বাইরে থাকা দেশগুলির মধ্যে পাকিস্তানকে যে বিশেষ সুবিধা ও মর্যাদা দেয় যুক্তরাষ্ট্র, তা প্রত্যাহার করে নেয়ার দাবিও জোরালো হয়ে ওঠে। ভারতের তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের চাপে হাফিজ সাঈদ আবার গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭