ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হতে পারে অগ্ন্যুৎপাত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে যেকোনো সময় শুরু হতে পারে অগ্ন্যুৎপাত। এ আশঙ্কায় দ্বীপজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় রোববার সকাল ৬টায় ওই সতর্কতা জারি করা হয়। মাউন্ট আগুং থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। আগ্নেয়গিরির চূড়া থেকে নির্গত হচ্ছে কালো ধোঁয়া।

সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় বালিতে জারি করা হয়েছে সর্বোচ্চ চার মাত্রার সতর্কতা। বন্ধ করে দেওয়া হয়েছে দ্বীপের একমাত্র বিমানবন্দর। ফলে বালির বিভিন্ন স্থানে আটকা পড়ে রয়েছেন অনেক পর্যটক। আগ্নেয়গিরি থেকে স্থানীয় বাসিন্দাদের ১০ কিলোমিটার দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বালিতে কমপক্ষে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এগুলোর মধ্যে মাউন্ট আগুংয়ে ১৯৬৩ সালে সর্বশেষ অগ্নুৎপাত হয়। সে সময় নিহত হন অন্তত এক হাজার দ্বীপবাসী। ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগ্নেয়গিরির জ্বালামুখে লাভার উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া সেটি থেকে নির্গত ছাই পার্শ্ববর্তী লমবক শহরের বাতাসে ভাসতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটির অনুমোদন দিল মন্ত্রিসভা

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হতে পারে অগ্ন্যুৎপাত

আপডেট সময় ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭