ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরীয় সংকট নিয়ে পুতিন-ট্রাম্পের আলোচনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরীয় সংকটের বিভিন্ন দিক নিয়ে টেলিফোনে অর্থপূর্ণ আলোচনা করেছেন। ক্রেমলিন সূত্রে এ কথা জানা গেছে। খবরে বলা হয়, আলোচনায় পুতিন সিরীয় সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের ওপর বেশী গুরুত্ব দেন।

এ সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ২০ নভেম্বরের বৈঠকের ফলাফলের বিষয় ট্রাম্পকে অবহিত করেন। ওই বৈঠকে সিরিয়ার নেতা রাজনৈতিক প্রক্রিয়া, সাংবিধানিক সংস্কার, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

ক্রেমলিন আরো জানায়, তাদের মধ্যে আলোচনায় গত ২২ নভেম্বর সোচিতে অনুষ্ঠিত রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ও গুরুত্ব সহকারে উঠে আসে। তিন নেতা ভøাদিমির পুতিন, তায়িপ রিসেপ এরদোগান ও হাসান রুহানি সিরিয়া সংকট নিরসনে একটি সমন্বিত পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন।

ক্রেমলিন প্রেস সার্ভিসের খবরে আরো বলা হয়, এ সময় পুতিন ও ট্রাম্প উত্তর কোরিয়া ও ইরানের পারমানবিক কর্মসূচি এবং আফগানিস্তান সংঘাত নিয়েও আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরীয় সংকট নিয়ে পুতিন-ট্রাম্পের আলোচনা

আপডেট সময় ০১:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭