ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ভিনগ্রহের প্রাণী হতে পুরুষাঙ্গ বাদ দিতে চান মার্কিন যুবক!

আকাশ নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ভিনি ওহ ১৭ বছর বয়স থেকে শুরু করেন চেহারা বদলাতে। কারণ তিনি এমন এক লুক আনতে চান, যাতে তাকে ভিন্নগ্রহের প্রাণী বলে মনে হয়। এখানেই শেষ নয়, তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি তার পুরুষাঙ্গও কেটে বাদ দিতে চান।

প্রথমে ঠোঁট, তারপর গাল ও ভুরু বদলান প্লাস্টিক সার্জারি করে। এরপরে ভিনি ধারণ করেন বিদঘুটে কালো রংয়ের কন্ট্যাক্ট লেন্স, চুল রাঙিয়েছেন বিচিত্র বর্ণে। এবারে সবকিছু অতিক্রম করে তিনি ১৩০,০০০ পাউন্ড খরচ করে নিজের শরীর থেকে যৌনাঙ্গ বাদ দিতে চান। বাদ দিতে চান স্তনাগ্র, এমনকী নাভিও।

ভিনি জানান, অস্তিত্বের জন্য লিঙ্গ অথবা যোনি অপরিহার্য নয়। ছোটবেলায় পড়া অথবা সিনেমায় দেখা এলিয়েনদের মতো বড় মাথা, ভুরুহীন মুখমণ্ডল তার স্বপ্ন। বেড়ে ওঠার সময় থেকেই ভিনি নিজেকে বিচিত্র সাজে সাজাতে শুরু করেন।

তিনি নিজেকে একজন যৌনচিহ্নহীন ভিনগ্রহী হিসেবে দেখতে চান। না পুরুষ, না নারী এমনই এক অস্তিত্বকে তিনি অন্তরে বহন করছেন। তাই তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হতে চান না। তার মতে,  ক্রমে তিনি বোঝেন, তিনি সমকামী নন, উভকামী নন, পরিবর্তনকামীও নন।

ভিনি আরো বলেন, এক বিশুদ্ধ ‘আমি’ হতে গেলে সর্বাগ্রে প্রয়োজন, নিজের স্বতন্ত্র অস্তিত্ব ঘোষণা আর জেন্ডারের অবলোপ। তার এই ‘আমি’ হয়ে ওঠার ব্যাপারটাকে পাবলিক সবসময়ে ভাল ভাবে নেয় না। বহুবারই আমাকে হেনস্থা হতে হয়েছে। কিন্তু অনেক জায়গাতেই পেয়েছি সমাদর ও স্বীকৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর

ভিনগ্রহের প্রাণী হতে পুরুষাঙ্গ বাদ দিতে চান মার্কিন যুবক!

আপডেট সময় ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭