ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএসের দখলে থাকা রাওয়া পুনর্দখলের দাবি ইরাকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া পুনর্দখলের দাবি করেছে ইরাকী বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে ইরাকী বাহিনী ইউফ্রেতিস নদীর উত্তর তীরে অবস্থিত শহরটি দখল নেওয়ার ঘোষণা দেয়। যার মাধ্যমে আইএস ঘোষিত খেলাফতের অবসান হল।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। ইরাকী বাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ড এর পক্ষ থেকে লে. জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ বলেন, “রাওয়া সম্পূর্ণভাবে মুক্ত এবং সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উড়ানো হয়েছে।”

প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টায়’ ইরাকী বাহিনী রাওয়ার দখল নিয়েছে। ইরাক থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করতে গত শনিবার নতুন করে অভিযান শুরু করেছিল ইরাকী বাহিনী। রাওয়ায় অবস্থান করা বেশিরভাগ আইএস যোদ্ধা পালিয়ে মরুভূমির অনেক ভেতরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিরিয়ার সেনাবাহিনীও দেশটিকে সম্পূর্ণরূপে আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে আইএস পুনরায় ইরাক সীমান্তবর্তী সিরীয় শহর আলবু কামালে প্রবেশ করে, সেখানে এখন লড়াই চলছে।

ইরাক ও সিরিয়ার মধ্যে ভাগ হওয়া শহরগুলোর একটি রাওয়া। আইএস খেলাফতে ওই অঞ্চলকে ‘ইউফ্রেতিস প্রদেশ’ নাম দেওয়া হয়েছিল বলে জানায় বিবিসি। ইরাক ও সিরিয়ার মধ্যে আইএসের যোদ্ধা, অস্ত্র ও রসদ আদান-প্রদানের গুরুত্বপূর্ণ পথ ছিল রাওয়া। রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইএসের দখলে থাকা রাওয়া পুনর্দখলের দাবি ইরাকের

আপডেট সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭