ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরের পাকস্থলী থেকে বের হলো ১ কেজি প্লাস্টিক!

আকাশ নিউজ ডেস্ক:

অনেকেরই নানা জিনিস মুখে দেওয়ার বদ অভ্যাস থাকে।  কেউ অভ্যাসে সে কাজ করে তো কেউ মানসিক ভারসাম্য হারিয়ে।

কিন্তু সে কাজে শেষমেশ ক্ষতি হয় শরীরেরই।   কিছুদিন আগে ভারতের কলকাতার প্রদীপকুমার নামের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে অনেক গুলো পেরেক। পেয়েছিলেন চিকিৎসকরা।   কলকাতার পর এবার হতভম্ব পাঞ্জাবের চিকিৎসকরা। এক কিশোরের পেট থেকে বের হয়েছে এক কেজি প্লাস্টিক ও কাঠ।

পাঞ্জাবের ভাটিন্ডার এলাকার ১৬ বছরের কিশোর অর্জুন শাহ। প্লাস্টিক চিবিয়ে খাওয়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই। কখনও আবার কাঠের টুকরোতেও কামড় বসাতো। বাবা-মায়ের নিষেধ অমান্য করে তাঁদের লুকিয়েই নিজের অভ্যাস জারি রাখে সে।

এভাবেই পেটের ভিতর একটু একটু করে জমতে থাকে বস্তুগুলি। যার জেরে একসময় অসহ্য পেটের যন্ত্রণায় কাতরাতে শুরু করে সে।

যন্ত্রণা এতটাই বাড়ে যে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাত দিনে ১৫ কেজি ওজন কমে গিয়েছিল তার। কিন্তু চিকিৎসকরা বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারেননি।

রোগ চিহ্নিত করতে অর্জুনের পাকস্থলীতে পরীক্ষা করা হয়। আর তারপরই পেটের ভিতরের ছবি দেখে চক্ষু কপালে ওঠার মতো চিকিৎসকদের। রীতিমতো আবর্জনায় ভরে গিয়েছে পাকস্থলী। গিজ গিজ করছে কালো প্লাস্টিক ও কাঠের টুকরো।

চিকিৎসকরা জানান, অর্জুনের রোগ ‘পিকা’ নামে পরিচিত। এক্ষেত্রে কোনও ব্যক্তি বালি, পাউডার, পাথর, ময়লা ধরনের জিনিস খেতে আগ্রহী হয়। এর ক্ষেত্রেও খাদ্যাভাসের সমস্যাই হয়েছিল। অস্ত্রোপচার করে ৩০০ গ্রাম পদার্থ বের করতে পেরেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, আরও তিনটি অস্ত্রোপচার করলে তবেই পেটের ‘জঞ্জাল সাফ’ হবে। ছেলের প্রাণরক্ষা করায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুনের মা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরের পাকস্থলী থেকে বের হলো ১ কেজি প্লাস্টিক!

আপডেট সময় ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭