ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ হতভম্ব হবে: সালেহি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সব পক্ষের স্বার্থ রক্ষা করছে। কাজেই এই সমঝোতা সব দেশ মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালেহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরমাণু সমঝোতা লঙ্ঘিত হলে ইরানের প্রতিক্রিয়ায় এই সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলোকে হতভম্ব হবে। রাজধানী তেহরানে গবেষণামূলক পরমাণু রিঅ্যাক্টর স্থাপনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় সালেহি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান শুরু থেকেই ধরে নিয়েছিল পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী প্রতিপক্ষগুলো নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করতে পারে। তাই সমঝোতা অনুযায়ী ইরান নিজের পরমাণু তৎপরতা কমিয়ে দিলেও প্রয়োজনে যাতে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায় সে ব্যবস্থাও রেখে দিয়েছে।

ইরান দুঃখজনকভাবে প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারেনি এবং তেহরানের সে ধারণা সঠিক প্রমাণিত হয়েছে বলে সালেহি উল্লেখ করেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি, শিল্প ও চিকিৎসাসহ এ ধরনের অন্যান্য শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় তার দেশ। তিনি জানান, অস্ট্রিয়ার সহযোগিতায় শিগগিরই ইরানে পরমাণু শক্তিচালিত একটি হাসপাতাল স্থাপন করা হবে।

এ ছাড়া, ইরানে এক হাজার কোটি ডলার ব্যয়ে নতুন দু’টি পরমাণু কেন্দ্র স্থাপিত হবে বলেও সালেহি জানান। পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়। কিন্তু এই সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ আমেরিকা এটি বাস্তবায়নে গড়িমসি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ হতভম্ব হবে: সালেহি

আপডেট সময় ১১:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭