ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাছে উঠে কাঁকড়ার পাখি শিকার! (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক:

আশ্চর্য হলেও সত্য, কোকোনাট ক্রাবের নখর সিংহের চোয়ালের মতো শক্তিশালী। সেই শক্তিশালী নখর দিয়ে ধরে পাখিটির ডানা ভেঙে প্রথমে নিচের বালুতে ফেলে দেয়। সমুদ্র উপকূলের এই ভয়ংকর কাঁকড়া গাছে উঠে বাসায় ঘুমন্ত একটি সি-গাল পাখিকে ধরে নিচে নামিয়ে মেরে খেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের প্রত্যন্ত চাগোস দ্বীপে।

পরে কাঁকড়াটি আহত পাখিটাকে অনুসরণ করে নিচে নামে। পাখিটি তখন ভাঙা ডানা নিয়ে নিদারুণভাবে চিঁ চিঁ করছে। কাঁকড়াটি নিচে নেমেই পাখিটির অন্য ডানাটিও ভেঙে দেয়। অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকা পাখিটিকে তখন আরো পাঁচটি কোকোনাট ক্রাব এসে ঘিরে ধরে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে মুহূর্তে খেয়ে ফেলে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ডারমুথ কলেজের গবেষক মার্ক লাইডার ঘটনাচক্রে এ ঘটনার ভিডিও করতে সক্ষম হন। তিনি কোকোনাট ক্রাবের স্বভাব নিয়ে গবেষণা করছেন এবং এ আশ্চর্যজনক ঘটনার পর আরো গবেষণার প্রয়োজন বলে তিনি জানান। বসবাসকারী কাঁকড়ার মধ্যে এরাই সবচেয়ে বড় ও ভয়ংকর প্রজাতির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাছে উঠে কাঁকড়ার পাখি শিকার! (ভিডিও)

আপডেট সময় ০৪:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭