ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষের টাকাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

অাকাশ নিউজ ডেস্ক:

ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে হাতেনাতে আটকের দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় নিজ কার্যালয় থেকে ফখরুলকে আটক করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়ে বলেন, নিজ কার্যালয়ে আজ ফখরুল ইসলাম ঘুষ লেনদেন করবেন বলে জানতে পারে দুদক। সেই খবরের ভিত্তিতে দুদকের কর্মকর্তারা আশপাশে ওঁত পেতেছিলেন। দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে গ্রেপ্তার করেন তাঁরা।

প্রণব কুমার আরো জানান, ফখরুল ইসলামকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুষের টাকাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

আপডেট সময় ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭