ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্র স্বীকার করলেন সাব্বির

অাকাশ জাতীয় ডেস্ক:

গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশের সহকারি-পাইলট সাব্বির ইমাম প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। সাত দিনের রিমান্ড শেষে আজ বুধবার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. শারাফুজ্জামান এর আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি।

তার স্বীকারোক্তি রেকর্ড করার পর আদালত ফের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিমানের ফার্স্ট অফিসার সাব্বির ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় গত ৩০ অক্টোবর, সোমবার। এরপর ৩১ অক্টোবর, মঙ্গলবার তাদেরকে ৭দিনের রিমান্ডে পাঠানো হয়।

সাব্বিবের মাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল। এর আগে গত ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকেও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

সাব্বিরের বাবা আজাদ মিরপুর মাজার রোডের সেই বাড়ির মালিক যেখানে গত ৪ সেপ্টেম্বর থেকে পরিচালিত ৮৮ ঘন্টার এক জঙ্গিবিরোধী অভিযানে ৭ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহও ছিল।

ওই ঘটনার পর থেকেই সাব্বিরকে বিমান বাংলাদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। র‌্যাব জানিয়েছে সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্র স্বীকার করলেন সাব্বির

আপডেট সময় ১১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭