ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নারীদের সঙ্গে যৌন নির্যাতনের বিরুদ্ধে ইভাঙ্কা ট্রাম্প সোচ্চার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। প্রেসিডেন্ট কন্যা কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বানও জানিয়ে বললেন, নারীদের সঙ্গে যৌন নির্যাতন কোনোভাবেই সহ্য করার মতো নয়।

বিনোদন পাড়া ও রাজনৈতিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে নারী বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় ইভাঙ্কা বলেন, প্রায় সবক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবল যৌন হয়রানিই নয়, আরও অনেকভাবেই তাদের সঙ্গে বৈষম্য হচ্ছে। আচরণগত বৈষম্যও রয়েছে। এটি আর কখনও সহ্য করা হবে না।

ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন সফরসঙ্গী নিয়ে এশিয়া সফর শুরু করেছেন। এরমধ্যেই তার মেয়ে ইভাংকা ট্রাম্প জাপান পৌঁছে এমন বক্তব্য দিলেন। বাবা ট্রাম্পের সফরসূচি নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক আলোচনা করারও কথা রয়েছে তার বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

নারীদের সঙ্গে যৌন নির্যাতনের বিরুদ্ধে ইভাঙ্কা ট্রাম্প সোচ্চার

আপডেট সময় ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭