ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে মালয়েশিয়ার আশ্রয়ে জাকির নায়েক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিতর্কিত ধর্মীয় নেতা ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েককে আশ্রয় দিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদ, হাসপাতাল ও রেস্তোরাঁয় দেখা গেছে তাঁকে। সংবাদ মাধ্যম জানায়, সম্প্রতি মালয়েশিয়ায় দেহরক্ষীসহ প্রকাশ্যে আসেন জাকির নায়েক।

২০১৬ সালের ১লা জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় উসকানির অভিযোগ ওঠে। হামলায় যুক্ত দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল, বিষয়টি সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।

এরপর জঙ্গি কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং অর্থ পাচারের অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ‘আই আর এফ’-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। আনলফুল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট এর আওতায় জাকিরের এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পরেই জাকির নায়েক বিদেশে চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

অবশেষে মালয়েশিয়ার আশ্রয়ে জাকির নায়েক

আপডেট সময় ১০:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭