ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত বিনিয়োগ আবশ্যক: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষাক্ষেত্রে দেয়া আর্থিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি-৪ এর লক্ষ্য অর্জন করতে হলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার প্যারিসে ’মিনিস্টেরিয়াল প্যানেল ডিসকাসন অন এসডিজি-৪ : এডুকেশন ২০৩০’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় ই-নাইন ফোরামের পক্ষে বক্তব্যে একথা বলেন। ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ই-নাইন দেশসমূহে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগ লোক বাস করে, যাদের মধ্যে বয়স্ক নিরক্ষতার হার অনেক বেশি। এসব দেশে বয়স্ক নিরক্ষতার হার শতকরা প্রায় ৭০ ভাগ। শিক্ষামন্ত্রী নাহিদ এ ফোরামের চেয়ারম্যান।

গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো ২০১৫-২০৩০ সময়ে বার্ষিক ৩৯ বিলিয়ন ডলারের আর্থিক ঘাটতির সম্মুখীন হবে, যার প্রভাব ই-নাইন দেশগুলোতেও পড়বে।

তিনি আরো বলেন, ই-নাইন সদস্য দেশগুলোতে এসডিজি-৪ বাস্তবায়নের চ্যালেঞ্জ হবে বহুমুখী। ফাইনান্সিং গ্যাপ এবং অর্থের সম্ভাব্য উৎসও এসব দেশে একরকম নয়। এজন্য শিক্ষাক্ষেত্রে বর্ধিত ব্যয় সত্ত্বেও আগামী বছরগুলোতে ফাইনান্সিং গ্যাপ ই-নাইন দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

এর আগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ’ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর এডুকেশন (ক্যাপএড)’ শীর্ষক বৈঠকেও অংশগ্রহণ করেন। রাষ্ট্র ও সরকার প্রধান এবং সদস্য দেশসমূহর শিক্ষামন্ত্রীগণ ইউনেস্কো সাধারণ সম্মেলনে অংশ নিচ্ছেন। সংস্থাটির পরবর্তী দুই বছরের কর্মসূচি ও বাজেট চূড়ান্ত করার জন্য প্রতি দুই বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত বিনিয়োগ আবশ্যক: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭