ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধে ট্রাম্পের আদেশ স্থগিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্টের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। স্থানীয় সময় সোমবার একজন ফেডারেল বিচারক এ স্থগিতাদেশ দেন।

ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রবেশের সুযোগ দিয়েছিল। আর এ বিষয়ে ট্রাম্প এক নির্বাহী আদেশে বলেন, তৃতীয় লিঙ্গের কেউ সামরিক বাহিনীতে কাজ করতে পারবে না। জেলা জজ কোলিন কোলার কোটলি তার সেই আদেশ সাময়িকভাবে বাতিল করলেন।

বিচারকের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে স্থিতিশীল অবস্থা থাকবে। অর্থাৎ, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ থাকছে। গত আগস্টে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একটি গ্রুপ এ মামলাটি করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আদালতে তাদের আইনজীবী মামলাটি লড়েছেন।

এর আগে এ বিষয়ে ট্রাম্প বলেছিলেন, সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তিনি দেখেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের ‘চিকিৎসা অনেক ব্যয়বহুল’ এবং এতে বাহিনীর মধ্যে ‘ঐক্য বিনষ্ট’ হয়।

বিচারক মামলা দায়েরকারীদের সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি বলেন, সামরিক বাহিনীর বাজেটে তৃতীয় লিঙ্গের মানুষদের কারণে যে প্রভাব পড়বে এমন কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নেই। বরং প্রেসিডেন্টের এ আদেশের ফলে তাদের প্রতি অসম্মান করা হয়েছে।

গত জুলাই মাসে ট্রাম্প এ নির্বাহী আদেশ জারি করেন। বিচারক বলেন, তার এ আদেশ কোনো তথ্যের ভিত্তিতে সমর্থন করা যায় না। এ ছাড়া সামরিক বাহিনী থেকে এ আদেশ প্রত্যাখ্যান করা হয়েছে।

২০১৬ সালের জুনে ওবামা প্রশাসন তাদের নীতি পরিবর্তন করে সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তুভুর্ক্ত করে প্রকাশ্যে কাজ করার বিধি জারি করেছিলেন। এ ছাড়া সামরিক বাহিনীকে এক বছর সময় বেঁধে দিয়েছিলেন নতুন করে নিয়োগের জন্য। তবে সামরিক বাহিনী এ নীতি বাস্তবায়নে ছয় মাস দেরি করে। এ ছাড়া বলা হয় এটি বাস্তবায়নে আরো সময় প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধে ট্রাম্পের আদেশ স্থগিত

আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭