ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ট্রাম্প সহযোগী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের তদন্ত দল মার্কিন নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছে। সেই সঙ্গে দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মানাফোর্ট ২০১৬ সালের জুন-আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের জন্য কাজ করেছেন। তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরণ জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ট্রাম্প সহযোগী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত

আপডেট সময় ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭