ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরাইলি বিমান হামলার নিন্দা জানাল ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত সাত দশক ধরে এ ধরনের পাশবিকতা চালানো হলেও মাতৃভূমি মুক্ত করার সংকল্প থেকে ফিলিস্তিনি জাতিকে একটুও টলানো যায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবারের ওই হামলায় আট ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত আটজন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “রক্তপিপাসু ইহুদিবাদী সরকার যদি ভেবে থাকে ফিলিস্তিনি যুবকদের হত্যা করে তাদের স্বাধীনতাকামী মনোভাব মুছে ফেলতে পারবে তাহলে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।”

অবরুদ্ধ গাজার উপত্যকার দক্ষিণ প্রান্তের একটি ভূগর্ভস্থ টানেলে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এতে আট ফিলিস্তিনি যুবক শহীদ হন। উপত্যকাটি অবরুদ্ধ থাকায় সেখানকার ১৫ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এ ধরনের টানেল দিয়ে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা হয়।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, ফাতাহ আন্দোলনের সঙ্গে তাদের যে ঐক্য প্রক্রিয়া চলছে তা ক্ষতিগ্রস্ত করার জন্যই এ হামলা চালানো হয়েছে। হামাস আরো বলেছে, এই হামলা প্রমাণ করছে তেল আবিব গাজার বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরাইলি বিমান হামলার নিন্দা জানাল ইরান

আপডেট সময় ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭