ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

খালাফ হত্যা মামলার আপিলের রায় বুধবার

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায় ঘোষণা করা বুধবার। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। ২০১২ সালের ৫ মার্চ রাত ১টার দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকায় বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

২০১২ সালের ৩০ ডিসেম্বর খালাফ আল আলীকে হত্যার দায়ে ৫ আসামির সবাইকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। তারা হলেন- মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর আসামি সাইফুলকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল ও সেলিমকে খালাস দেন হাইকোর্ট। অন্যদিকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য ৩ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র ও আসামিপক্ষ। এর ওপর শুনানি শেষে আদালত ১০ অক্টোবর রায়ের দিন রেখেছিলেন।

ওই দিন এ মামলার অ্যাডভোকেট অন রেকর্ড মাহমুদা বেগম আদালতকে জানান, এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে আইনজীবী না থাকায় শুনানিতে অংশ নিতে পারেননি। এখন ওই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি শুনানিতে অংশ নিতে চান। এর পর আপিল বিভাগ মামলাটি পুনরায় শুনানির জন্য ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

এর ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর বিষয়টি শুনানির জন্য ওঠে। এদিন আসামি সাইফুলের আইনজীবী সিকদার মকবুল হক সময়ের আবেদন জানালে আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

খালাফ হত্যা মামলার আপিলের রায় বুধবার

আপডেট সময় ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭