ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো ৩ দিন রিমান্ডে জামায়াতের আমির

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ওই মামলায় আজ সোমবার সাত দিন রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ।

চলতি বছরের জানুয়ারিতে মকবুল আহমাদ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। গত ৯ অক্টোবর রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন রাজধানীর কদমতলী থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ফের তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারো ৩ দিন রিমান্ডে জামায়াতের আমির

আপডেট সময় ০৩:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭