ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। ইতিমধ্যেই বৃষ্টিতে পুরোপুরি স্তব্ধ ওকিনাওয়া দ্বীপপুঞ্জের জনজীবন। টাইফুন আছড়ে পড়ার আগেই স্থানীয় প্রশাসনের তরফে ঝড় ও ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছিল।

জানা গেছে, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছেন। এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে টাইফুনের তাণ্ডবে স্থানীয়দের মনে রীতিমত আতঙ্ক গ্রাস করছে।

জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ঝড়টি ওকিনাওয়ার দ্বীপপুঞ্জ অতিক্রম করে। এর আগে বেলা ১১টার দিকে ঝড়টির অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে সেদেশের সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপান

আপডেট সময় ১২:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭