ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আবারও সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আবার জোড়া বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণ ঘটানো হয়। এর দুই সপ্তাহ আগে একই দিনে মোগাদিসুতে দুটি বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৫৮ জন নিহতের খবর পাওয়া যায়।

আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। এখন গ্রুপটির নিয়মিত নিশানায় পরিণত হয়েছে মোগাদিসু। তারা সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, মোগাদিসুর একটি রোস্তরাঁয় প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরণের পর জঙ্গিরা ভেতরে ঢুকে পরে। এর এক ঘণ্টা ব্যবধানে সাবেক পার্লামেন্ট ভবনের কাছেই দ্বিতীয় বোমা হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত হন।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, একটি মিনিবাস ভর্তি বিস্ফোরক থেকে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।

নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ মোয়ালিম আদান বলেন, বিস্ফোরণের পর ওই এলাকা পরিষ্কার করতে গিয়ে তাঁরা ১৪ জন বেসামরিক ব্যক্তির লাশ পেয়েছেন। সেখানে আরো অনেকেই আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আবারও সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৪

আপডেট সময় ১২:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭