ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পদচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।খবর এএফপি।

নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন জবাবদিহিতা আদালত।

ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে গত মঙ্গলবার তার লাহোর ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সফরসূচি পরিবর্তন করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর তিনি পদত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০২:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭