ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেয়াল চাপায় ৩ বোনসহ নিহত ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল চাপায় তিন বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। মাঠে খেলার সময় ওই তিন শিশু বোন দেয়ালের নিচে চাপা পড়ে।

এ সময় আরো দু’জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় ফতুল্লার পাগলায় শান্তিনিবাস এলাকা সংলগ্ন বস্তিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩) এবং ফিরোজ মিয়ার ছেলে সাদেকুর রহমান (৪০)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সকালে পাগলা শান্তি নিবাসের পাশে চাঁন মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙ্গার কাজ চলছিল। এ সময় সেখানে খেলছিলো তিন বোনসহ কয়েকজন শিশু। হঠা‍ৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তিন বোনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাদেকুর রহমানের।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে মরদেহগুলো পাঠানো হবে। যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

দেয়াল চাপায় ৩ বোনসহ নিহত ৪

আপডেট সময় ০৮:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭