ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়াকে মোকাবিলা করব: শিনজো অ্যাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়াকে ‘কঠোরভাবে মোকাবিলা’ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। রোববার জাপানে অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিজয়ী হওয়ার পর এ ঘোষণা দিলেন তিনি। প্রধানমন্ত্রী অ্যাবের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে।

অ্যাবে বলেন, জাপানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ থাকায় সেগুলোর ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার জন্য জনগণের পক্ষ থেকে তার শক্ত ম্যান্ডেট প্রয়োজন ছিল। সেই ম্যান্ডেট নেয়ার জন্যই তিনি নির্ধারিত সময়ের চেয়ে এক বছর আগে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করেছেন।

উত্তর কোরিয়া গত কয়েক মাসে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপের উপর দিয়ে দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। টোকিও এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে এর পুনরাবৃত্তির ব্যাপারে পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়েছে।

শিনজো অ্যাবে তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চান। কিন্তু ১৯৪৭ সালে মার্কিন প্রণীত সংবিধানে সে ব্যবস্থা রাখা হয়নি। সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদে জাপানের সেনাবাহিনীকে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী সংবিধানের এই ধারা পরিবর্তন করতে চান। বিশ্লেষকরা মনে করছেন রোববারের নির্বাচনে তার দলের বিপুল বিজয় তাকে সেই সুযোগ করে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়াকে মোকাবিলা করব: শিনজো অ্যাবে

আপডেট সময় ০২:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭