ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম সফর। স্থানীয়ভাবে এলাকাটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত মহড়া দেখবেন। অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌ বাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী দেশি প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামও পর্যবেক্ষণ করবেন।

হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী অনুশীলন স্থল পরিদর্শন করবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম দেখবেন। মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারেই তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধিদপ্তর ও সংস্থার শীর্ষপদে বড় ধরনের রদবদল

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬