ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী বিএনপি

রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে অস্থিতিশীলতার শঙ্কার মুখে রাজপথে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে দূরত্ব কমিয়ে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। বিশেষ করে আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং দেশের বিভিন্ন জেলায় বোমা হামলা ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে আবারও এক মঞ্চে আনার প্রয়োজনীয়তা অনুভব করছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বোমা হামলা, যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা নিয়ে সর্বত্র এখন উদ্বেগ-উৎকণ্ঠা। এ অবস্থায় আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী হচ্ছে বিএনপি। যার মূল লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানো। শরিকদের অভিযোগ, যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহয। সেই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না।

দীর্ঘদিন ধরে বিএনপি’র হয়ে মাঠের শরিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় দলীয় কার্যক্রমে সরাসরি যুক্ত নন, আর অসুস্থতার কারণে নজরুল ইসলাম খানও যোগাযোগ রক্ষায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এই শূন্যতার কারণেই অনেক ক্ষেত্রে শরিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলেও ভোটের পর থেকেই পুরনো আন্দোলনসঙ্গী ও সমমনা দলগুলোর সঙ্গে টানাপড়েন স্পষ্ট হয়ে ওঠে। নজরুল ইসলাম খান বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তিনিও সেভাবে আর শরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন না।

সরকার গঠনের পাঁচ মাসের মাথায় গত ২০শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেছিলেন তারেক রহমান। তবে ওই সভায় নেতারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কিংবা সরকার পরিচালনায় তাদের মতামত নেয়ার সুযোগ দেয়া হচ্ছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি’র সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়ছে। ক্ষমতায় আসার পর রেইনবো নেশন বা জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়িত না হওয়ায় এবং সুশাসন ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতায় শরিকরা অসন্তুষ্ট। অভিযোগ রয়েছে, দীর্ঘ লড়াইয়ের সহযাত্রীদের অবমূল্যায়ন করে নতুন মিত্রদের বেশি গুরুত্ব দেয়া হয়েছে, বিশেষ করে ২০ দলীয় জোটের পুরনো নেতাদের এড়িয়ে চলায় অসন্তোষ বেড়েছে। ওই বৈঠকে কয়েকজন নেতা সরকার পরিচালনায় তাদের মতামত না নেয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ না পাওয়া এবং যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোসহ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ তুলছেন তারা। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিরও অনেক কিছুই বাস্তবায়িত হয়নি বলেও তারা অভিযোগ করে আসছেন। সেখান থেকে নেতাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেয়া হয়েছে।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও ক্ষমতাসীনদের সম্পর্কে বর্তমানে এক ধরনের শীতলতা চলছে।

সংবিধান সংস্কার, গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মতো ইস্যুতে বিভিন্ন দলের অবস্থান এখন ভিন্ন মেরুতে। এই অচলাবস্থা নিরসনে সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপি’র তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। গত ১৮ই নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই নতুন উদ্যোগ ইতিবাচক হলেও, শরিকদের আস্থায় ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে। হঠাৎ দেশ জুড়ে চলতে থাকা নাশকতা, অস্থিতিশীলতার আশঙ্কা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন করে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর নয়া এই উদ্যোগে সেখানে আলোর পথ দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী বিএনপি

শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী বিএনপি

আপডেট সময় ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬