ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

অধিদপ্তর ও সংস্থার শীর্ষপদে বড় ধরনের রদবদল

সচিব পর্যায়ের ধারাবাহিক রদবদলের পর এবার সরকারের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। প্রশাসনের কাজের গতি বাড়ানো, চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুনত্ব আনা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সক্রিয় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত সচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া এবং বিশেষ করে ২০তম ব্যাচের কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের শীর্ষপদেও পরিবর্তন আনা হয়। এ ছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ফলে এসব প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজের সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অধিদপ্তর ও সংস্থাগুলোর কাজের ধরন একেক রকম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা জানিয়েছেন, কেবল পদায়নই সরকারের মূল লক্ষ্য নয়, বরং দায়িত্ব পালনে সক্ষমতাও এখন কঠোরভাবে মূল্যায়ন করা হচ্ছে। যারা অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেবেন, তাদের সরিয়ে অন্য যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ, শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এখন থেকে নিয়মিত কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের বিষয়টি যুক্ত হয়েছে। যারা দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিতে পারবেন না, তাদের সরিয়ে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। আবার দায়িত্ব পালনে সন্তুষ্ট হলে চুক্তিভিত্তিক নিয়োগের নজিরও আছে। সরকার কাকে কোথায় দায়িত্ব দেবে, আবার কাকে সরিয়ে নেবে, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান সরকার প্রশাসনিক পুনর্বিন্যাসের ওপর বিশেষ জোর দিয়ে আসছে। সচিব পর্যায়ের পরিবর্তনের পর গত ২৭ এপ্রিল একই দিনে ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার প্রধান পদে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এই কার্যক্রম দৃশ্যমান হয়। এরপর গত কয়েক মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে ধারাবাহিক পরিবর্তন এসেছে। চলতি নভেম্বর মাসেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক পুনর্বিন্যাসে মনোযোগ দেয় সরকার। কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব মূলত সেবা দেওয়া, কোনোটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে; আবার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি রাজস্ব ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম জড়িত। তা হলেই এই পুনর্বিন্যাসের সুফল প্রশাসনিক কার্যক্রমে প্রতিফলিত হবে।

নভেম্বরের রদবদলের অংশ হিসেবে ২২ নভেম্বর প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলামকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। একই আদেশে ওই দপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। এছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজকে জাতীয় সংসদ সচিবালয়ে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে ১৫ নভেম্বর মো. সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক এবং জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২ নভেম্বর মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্য তাদের অনেকেই আর আগের দায়িত্বে নেই।

এর আগে ২৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে ১৫ জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান পদে নিয়োগ দিয়েছিল। এর মধ্যে খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। সে সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয় ড. মো. লুৎফর রহমানকে এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় এমএম আরিফ পাশাকে। এছাড়া নার্সিং অধিদপ্তর ও ট্রেডমার্কস অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

গত ২৭ জানুয়ারি ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। সেখান থেকেই কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে পদায়নের প্রক্রিয়া চলছে। তবে কাজের মূল্যায়নের ভিত্তিতে কাউকে কাউকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দক্ষদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগেরও দৃষ্টান্ত রয়েছে। যেমন, ২ নভেম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এআরএম খালেকুজ্জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রশাসন বিশ্লেষক ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিঞা জানান, বদলি ও পদোন্নতি সরকারি প্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া। তবে কেবল রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে প্রশাসনে যোগ্য কর্মকর্তারা কাজের সঠিক সুযোগ পাবেন। বিশ্লেষকদের মতে, কেবল শীর্ষ পদে পরিবর্তন আনাই যথেষ্ট নয়, বরং নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং নিয়মিত জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সরকারি সেবার মান উন্নয়ন হয়। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, পদোন্নতি ও পদায়নে অনিয়ম এবং জবাবদিহির ঘাটতির কারণে প্রশাসনে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধিদপ্তর ও সংস্থার শীর্ষপদে বড় ধরনের রদবদল

অধিদপ্তর ও সংস্থার শীর্ষপদে বড় ধরনের রদবদল

আপডেট সময় ০৯:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬