ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে দ্রুত বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাকে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ রোববার ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি।

চলমান এই মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। এদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভারের অভিযোগ আনা হয়েছে। এদিকে, পলাতক মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় যুবদল নেতা নয়ন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাই ও মানিকগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

আপডেট সময় ০৩:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬