রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পোশাক খাতের সুরক্ষা ও উন্নয়নে সরকার আন্তরিক এবং এক্ষেত্রে সবার সম্মিলিত দায়বদ্ধতা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।
তৈরি পোশাক খাতে বর্তমানে যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, এর পেছনে থাকা গোষ্ঠীটি শিল্প ধ্বংস ও দেশকে বিপদে ফেলতে চায়। প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরের বাজেটটি শ্রমিক ও গার্মেন্টস শিল্পবান্ধব। যারা এসব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে রয়েছে, তারা নারীর ক্ষমতায়নকেও অস্বীকার করতে চায় এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখার প্রত্যাশী। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের লক্ষ্য শ্রমিকেরা যেন ভালো থাকেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল চৌধুরী সম্মেলনে বলেন, মজুরি বোর্ডের মাধ্যমেই সবার প্রত্যাশা পূরণ সম্ভব হবে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধ রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার আছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সরকার এর মাধ্যমে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার পেছনে রাজনৈতিক উস্কানি ও নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলে দাবি করেন তিনি। মাহদী আমিন বলেন, সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায়। মাহদী আমিন বলেন, গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শ্রমিক পক্ষ, মালিক পক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর পূর্ণ আস্থা রাখতে চায়। দ্রুততম সময়ের মধ্যে মজুরি নির্ধারণে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। শ্রমিকদের ভাগ্যোন্নয়ন মানেই দেশের উন্নয়ন, আর এই দেশকে এগিয়ে নিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি জোর দেন। এই সেক্টরকে রক্ষা করার দায়িত্ব সবার, শুধু সরকার, শ্রমিক বা মালিকদের নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























